প্রখ্যাত কবি ও গীতিকার গোলাম মোহাম্মদ সাহিত্য সম্মাননা পেলেন ৯ গুণীজন। এ সময় তাদেরকে সম্মাননা ক্রেস্ট, নগদ অর্থ ও সনদপত্র তুলে দেন অতিথিরা। সম্মাননা পাওয়া গুণীজনরা হলেন- কথাশিল্পী মাহবুবুল হক, কবি আসাদ বিন হাফিজ, কবি সোলায়মান আহসান, কবি হাসান আলীম, কবি মোশাররফ হোসেন খান, সুরকার, গীতিকার ও শিল্পী তোফাজ্জল হোসাইন খান, আবৃত্তিশিল্পী শরীফ বায়জীদ মাহমুদ, কবি ও গীতিকার আবু তাহের বেলাল।
গত শুক্রবার রাজধানীর নজরুল একাডেমি মিলনায়তনে নাবিক সাহিত্য সংস্কৃতি সংসদ আয়োজিত ‘ঈদ পুনর্মিলনী, ঈদের কবিতা উৎসব, সাহিত্য পদক বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তাদেরকে সম্মাননা দেয়া হয়।
কবি মোশাররফ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত, শিক্ষাবিদ ও গবেষক ড. মাহমুদ শাহ কোরেশী। তিনি বলেন, বাংলাদেশ ও দেশের বাইরে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। এর মধ্যে থেকেই আমাদের এগিয়ে যেতে হবে। সৈয়দ আলী আহসানের কথা স্বরণ করে ড. মাহমুদ শাহ কোরেশী বলেন, আগামী বছর তার জন্মশতবর্ষ পূর্ণ হবে। আমরা তার জন্মশতবর্ষ পালন করব। আমরা এ ব্যাপারে সকলের সক্রিয় সহযোগিতা কামনা করি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি আল মুজাহিদী। তিনি বলেন, নাবিক সাহিত্য সাংস্কৃতিক সংসদের ছত্রছায়ায় আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে। সবাইকে সংগঠক করার কাজ করছে এই সংগঠনটি। নাবিককে আমাদের এগিয়ে নিতে হবে।
নবীন কবি, সাহিত্যিকদের এই সংগঠনের সঙ্গে নিজেকে যুক্ত রেখে নতুন পৃথিবী গড়ার অঙ্গীকার করার আহ্বান জানান কবি আল মুজহিদী।
অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করেন মরহুম কবি গোলাম মোহাম্মদ পতি্ন শাহিন আকতার মধু।
বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক যাকিউল হক জাকীর পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নজরুল একাডেমির সাধারন সম্পাদক মিন্টু রহমান, তমুদ্দুন মজলিসের সাধারন সম্পাদক শাহাবুদ্দিন আহমদ, কবি ড. ফজলুল হক তুহিন,সাংবাদিক হারুন ইবনে শাহাদাত, লেখক এমদাদুল হক চৌধুরী,সুরকার গীতিকার লিটন হাফিজ চৌধুরী, শিল্পী এম এ তাওহিদ, কবি জাহিন তাজ, শিল্পী হাসিনুর রব মানু, শিল্পী আবু শাকের ইউনুস, কবি ইয়াকুব বিশ্বাস,নাট্যকার ফারুক খান, নাট্যকার কায়েস মোবারক, নাট্যকার এবিএম নোমান, কবি হাসান রুহুল, কবি ফারুক মুহাম্মদ ওমর, শিল্পী আবু রাইহান, কবি তাজ ইসলাম, রহমান মাজিদ, ছড়াকার জাকারিয়া খান সৌরভ, কবি ওয়াহিদ জামান, কবি আতিফ আবু বকর, কবি রবিউল খন্দকার, মোর্কারমবিল্লাহ্ ,নাবিকের সভাপতি কবি জাহিদ আবেদীন, শাহাদাতুল্লাহ টুটুল ও মাহবুব মুকুল প্রমুখ।





