টাঙ্গাইলের বাসাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন।
শনিবার রাতে উপজেলার তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার কামুটিয়া গ্রামের লাল খানের ছেলে শাওন খান (২৭) ও একই এলাকার বিল্লালের ছেলে জামিল (২৫)।
জানা যায়, ওই দুইজন মোটর সাইকেলে করে একঢালায় যাচ্ছিলেন। পথে তারা তালতলা এলাকায় পৌঁছলে মোটরসাইকেলটি একটি তাল গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় ঘটনাস্থলেই ওই দুই যুবকের মৃত্যু হয়।
বাসাইল থানার ওসি এসএম তুহীন আলী বলেন, ওই দুই যুবক বেপরোয়াভাবে মোটরসাইকেল চালাচ্ছিল। পরে গাছের সঙ্গে ধাক্কা লেগে তারা ঘটনাস্থলেই নিহত হন।
জেড





