মেহেরপুর শহরের সাবদার আলী সড়কের মল্লিকপাড়ায় ডা. রমেশ ক্লিনিকের সামনে ৫টি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।

বৃহঃস্পতিবার গভীর রাতের দোকানের সাটার ভেঙ্গে নগদ টাকা সহ লক্ষাদিক টাকার মালামালসহ নগদ টাকা, মোবাইল সেট, নিয়ে গেছে সঙ্গবদ্ধ চোরেরা । চুরি হওয়া দোকান গুলো হল কাজল টেলিকম, জুয়েল স্টোর, আতিক স্টোর, সোহেল স্টোর ও সোনালী ট্রেডার্স।

দোকানের মালিকেরা জানাই প্রত্যেকদিনের মতো সেদিন রাতেও তারা স্বাভাবিকভাবে দোকান বন্ধ করেছিল। শুক্রবার সকালে দোকান খুলতে গিয়ে দেখে তাদের দোকানের শাটার ভেঙ্গে চোরেরা নগদ টাকা সহ তাদের দোকানের মালামাল চুরি করে নিয়ে গেছে। পুলিশ ধারনা করছে লোহা জাতীয় বস্তু দ্বারা দোকানের সাটার ভাঙ্গা হয়।

tttttttttttttttt

এভাবেই দোকানের সাটার ভেঙ্গে দুমড়িয়ে ভিতরে ঢুকে চুরি করে নিয়ে যায়

মেহেরপুর সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, এ ঘটনায় শুক্রবার সকালে সন্দেহভাজন তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও চুরির ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও মালামাল উদ্ধারে পুলিশের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে।

আটককৃতরা হলো, মল্লিকপাড়ার গোলাম হোসেনের ছেলে খোকন (৩১), আক্কাস আলীর ছেলে রানা (২৫) এবং ফৌজদারীপাড়ার বাহাদুর (৩০)। উল্লেখ্য গত রবিবার দিনগত রাতে মেহেরপুর শহরের প্রাণকেন্দ্র বাসস্ট্যান্ড এলাকায় জামিল মটরস নামের একটি মটর পার্টসের দোকানের তালা ভেঙ্গে প্রায় ৬ লক্ষাধিক টাকার মটর পার্টস সঙ্গবদ্ধ চোরের দল চুরি করে নিয়ে যায়। বেশকয়েকদিন ধরে শহরের বিভিন্ন স্থানে চুরির ঘটনায় শহরে চোর আতঙ্ক বেড়েছে।
এমবিএইচ