টঙ্গীর তুরাগ নদীর তীরে ৫৫তম বিশ্ব ইজতেমার ময়দানে প্রথম পর্বের আখেরি মোনাজাত শুরু হয়েছে।

আজ (১২ জানুয়ারি) রোববার বেলা ১১টা ১০মিনিটে শুরু হয় মোনাজাত। মোনাজাতে লাখ লাখ মুসল্লি অংশ নিয়েছেন।

মোনাজাত পরিচালনা করছেন কাকরাইল জামে মসজিদের খতিব ও তাবলীগ জামাতের কেন্দ্রীয় শূরা সদস্য হাফেজ মাওলানা জুবায়ের আহমেদ।

কয়েক লাখ মুসল্লির সমাগমে শিল্পনগরী টঙ্গী পরিণত হয়েছে ধর্মীয় নগরীতে।

৫৫তম বিশ্ব ইজতেমার দ্বিতীয়পর্ব অনুষ্ঠিত হবে চারদিন পর আগামী ১৭ থেকে ১৯ জানুয়ারি। এই পর্বে মাওলানা সাদ অনুসারী মুসল্লিরা অংশ নেবেন।

এবার ইজতেমায় সার্বিক নিরাপত্তায় সাড়ে ৮ হাজার পুলিশের পাশাপাশি র‌্যাব ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে। তবে মুসল্লিদের সমাগম বেশি হওয়ায় বাইরে অবস্থানরত হাজার হাজার মুসল্লি ভোগান্তিতে পড়েছেন। ওযু, গোসলসহ দৈনন্দিন কাজে তাদের সমস্যায় পড়তে হচ্ছে।

এমবি