নড়াইলের জেলা পুলিশ প্রশাসন ও কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে চিত্রা নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে শহরের কুড়িগ্রাম এলাকার বাঁধাঘাটে প্রধান অতিথি হিসেবে পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম মাছের পোনা অবমুক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা হরিপদ মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম ও সহকারী পুলিশ সুপার মাসুম প্রমুখ।

জেডআই