গৃহশ্রমিক অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় আইনের দাবিতে মানববন্ধন করেছে জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়ন।

বৃহস্পতিবার (জুন ১৬) সকালে আন্তর্জাতিক গৃহশ্রমিক দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধনে জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়নের সভাপতি মিনারা বেগম ও সাধারণ সম্পাদক মুর্শিদা আক্তার নাহার তাদের ৯ দফা দাবি তুলে ধরেন।

দাবি গুলোর মধ্যে রয়েছে, গৃহকর্মীকে পরিবারসহ সামাজিক মর্যাদার সঙ্গে জীবনযাপনের উপযোগী মজুরি দিতে হবে। পরবর্তী মাসের সাত তারিখের মধ্যে তার মজুরি পরিশোধ করতে হবে। ১৮ বছরের কম বয়সীদেরকে গৃহকর্মে নিয়োগের ক্ষেত্রে আইনানুগ অভিভাবকের সঙ্গে এবং প্রাপ্তবয়স্ক হলে নিয়োগলাভে ইচ্ছুক ব্যক্তির সঙ্গে চুক্তি সম্পাদন করতে হবে। সন্তান সম্ভবা গৃহশ্রমিককে তার প্রসূতিকালীন ছুটি হিসেবে মোট ১৬ সপ্তাহের বেতনসহ মাতৃত্বকালীন ছুটি প্রদানসহ ৯ দফা।

মানববন্ধনে জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি অ্যাডভোকেট জোবাইদা পারভীন, উপদেষ্টা আবুল হোসাইন উপস্থিত ছিলেন।

এমআর