বেনাপোলে যুবলীগ নেতা হত্যা ও বিস্ফোরক মামলার অন্যতম আসামি লিটনকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছে একটি ওয়ান শ্যুটার গান পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৬ জুন) দুপুর ১২টার দিকে বেনাপোল পৌরসভার ভবারবেড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। লিটন একই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

বেনাপোল পোর্টথানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মফিজ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে ভবারবেড় এলাকায় অভিযান চালিয়ে লিটনকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শ্যুটার গান উদ্ধার করা হয়। পরে তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে।

এসআই ‍আরো জানান, লিটন পৌর এলাকার কাগজপুর গ্রামের যুবলীগ নেতা ছামাদ হত্যা ও বেনাপোল বলফিল্ডে বৈশাখী মেলায় বোমা হামলার ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি।

ওএফ