স্বাধীনতা দিবস উপলক্ষ্যে গাইবান্ধায় স্পন্দন শিল্পী গোষ্ঠীর আয়োজনে তিন দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান সোমবার সন্ধ্যায় সমাপনী হয়েছে। সমাপনী দিবসের অনুষ্ঠানমালার মধ্যে ছিল শিশু কিশোরদের মাঝে চিত্রাঙ্কন, আবৃত্তি ও নৃত্য প্রতিযোগিতা।
সংগঠনের সভাপতি রাগিব হাসান চৌধুরীর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন- জেলা তথ্য কর্মকর্তা সাবিয়া আকতার লাকি স্বপন সাহা ও স্পন্দনের সম্পাদক উত্তম সরকার। পরে স্পন্দনের শিল্পীরা দেশাত্ববোধক সঙ্গীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন।
সঙ্গীতে অংশ নেয়- বৃন্তি, সুবা, মানিক, তৈশি, রোজা, মেধা, সৃষ্টি, শাকিলা, এটি এম মামুন, জুয়েল ও আরিফুল। আবৃত্তি করেন মারিয়া, সাদিদ ও মৃদু। নৃত্য পরিবেশন করেন প্রীয়ম দাস, মম ও জান্নাত। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ী ২৫ জন শিশু-কিশোরের হাতে পুরস্কার তুলে দেন জেলা তথ্য কর্মকর্তা সাবিয়া আকতার লাকি।
এমকে





