এবারের এইচএসসি পরীক্ষায় সারাদেশে জিপিএ-৫ পেয়েছে ৭০ হাজার ৬০২ জন। বরিশালে জিপিএ ৫ পেয়েছে দুই হাজার ২’শ ২৫ এবং কুমিল্লায় দুই হজার ৬’শ শিক্ষার্থী ও দিনাজপুরে ৪হাজার ৪৭৪ জন।
এর আগে বুধবার সকাল ১০টায় উচ্চ মাধ্যমিক (এইচএসসি) সার্টিফিকেট ও সমমান পরীক্ষার ফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফল তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এবারের পরীক্ষায় গড় পাসের হার ৭৮.৩৩।
গত ৩ এপ্রিল এইচএসসি পরীক্ষা শুরু হয়েছিল। পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১১ লাখ ৪১ হাজার ৩৭৪ জন। সর্বমোট দুই হাজার ৩৫২ টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ঢাকা, ১৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





