বিশিষ্ট শিক্ষাবিদ, মেজর (অব.) ড. মীর আকরামুজ্জামানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আমির (ভারপ্রাপ্ত) ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য এ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন।     

আজ (শুক্রবার) দলটির ঢাকা মহানগরী দক্ষিণের প্রচার সহকারী এম আলাউদ্দিন আরমান স্বাক্ষরিত এক প্রেসবার্তায় এই শোক প্রকাশের কথা  জানান হয়।  শোক বিবৃতিতে ড. হেলাল বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ও প্রশাসনে মরহুমের অসামান্য অবদানের কথা স্মরণ করেন।  

তিনি বলেন, “তার মৃত্যুতে জাতি এক বরেণ্য শিক্ষাবিদ ও নিবেদিত প্রাণ দেশ সচেতন মানুষকে হারালো।”

শোক বার্তায় ড. হেলাল মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

তিনি বলেন, “আল্লাহ যেন তাঁর নেক আমল সমূহ কবুল করে তাকে জান্নাতবাসী করেন এবং পরিবার ও আত্মীয় স্বজনকে সবর করার তৌফিক দান করেন।”   

বিশিষ্ট শিক্ষাবিদ, মেজর (অব.) ড. মীর আকরামুজ্জামান একজন সচেতন দেশপ্রেমিক মানুষ ছিলেন, তিনি হৃদযন্ত্রে আক্রান্ত হয়ে রাজধানীর শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত ১০টায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

ড. মীর আকরামুজ্জামান মৃত্যুর আগ পর্যন্ত অসংখ্য সেবা মূলক প্রতিষ্ঠানের সাথে জড়িত থেকে সমাজ সেবায় নিরলসভাবে কাজ করে গেছেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনী ও পরবর্তিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সুনামের সাথে অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এমবি