ভারি বর্ষণ ও ঝড়ো হাওয়ার কারণে সারাদেশে ফের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। অতি বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে সারাদেশে সোমবার (২৪ এপ্রিল) ভোর থেকে লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

সকাল থেকে সদরঘাট থেকে বিভিন্ন নৌ-রুটে কোনো লঞ্চ ছেড়ে যায়নি। তবে আবহাওয়ার উন্নতি হওয়ায় সকাল ১০টা থেকে লঞ্চ চলাচল শুরু হয়। এরপর আবহাওয়ার অবনতি হলে আবারও লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

এমএনজে