চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২৪ পিস স্বর্ণের বারসহ এক চীনা নাগরিককে আটক করেছে বিমানবন্দর কাস্টমস। বুধবার সকালে স্বর্ণসহ আটক চীনা নাগরিকের নাম ফান রঙ্গুই।

বিমানবন্দরে দায়িত্বরত চট্টগ্রাম কাস্টমসের উপ-কমিশনার নুরউদ্দিন মিলন জানান, বাংলাদেশ বিমানের বিজি ১৪৮ ফ্লাইটে সকালে দুবাই থেকে বিমানবন্দরে আসেন চীনা নাগরিক ফান রঙ্গুই। তার লাগেজ স্ক্যানিংয়ের সময় সন্দেহজনক বস্তুর অস্তিত্ব পাওয়া যায়। পরে লাগেজের ভেতরে একটি চার্জার লাইটে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন দুই কেজি ৮০০ গ্রাম।

নুরউদ্দিন মিলন আরও জানান, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জেড