বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর ভাঙন এবং বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ।
মঙ্গলবার দুপুরে বগুড়ার রহদহ পৌঁছান তিনি। এসময় এক পথসভায় তিনি বলেন, পাকা বাঁধ নির্মাণে ৩০০ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আগামী শুষ্ক মৌসুমে ওই কাজ শুরু হবে।
বিগত বিএনপির জোট সরকারের আমলে তাদের মন্ত্রীরা বন্যা নিয়ন্ত্রণ বাঁধের নামে ঢাকায় বসে টাকা লুটপাট করেছেন বলে অভিযোগ করেন মন্ত্রী।
এসময় উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম, স্থানীয় সংসদ সদস্য আব্দুল মান্নানসহ পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ঢাকা, ২৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





