লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সহ-সভাপতি সালাউদ্দিন আহমেদ হেলাল (৭০) হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতলে ভর্তি হয়েছেন।
শুক্রবার (০৬ মার্চ) সকাল সাড়ে ১১টায় রংপুর কছির উদ্দিন মেডিকেল কলেজ হাসপালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, শুক্রবার সকালে বাড়ির পাশেই একটি বিয়ে বাড়িতে যান। ওই সময় হঠাৎ করেই বুকে ব্যথা উঠলে সেখানেই পড়ে যায়। পরে পরিবারের লোকজন খবর পেয়ে দ্রুত বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ হেলালকে উদ্ধার করে রংপুর কছির উদ্দিন মেডিকেল কলেজ হাসপালে ভর্তি করেন। বর্তমানে তিনি ওই হাসপাতালের কার্ডিওলজি বিভাগে নিবিড় তত্ত্বাবধানে আছেন।
এদিকে সালাউদ্দিন আহমেদ হেলালের সুস্থতার জন্য লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) সহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার স্বজনরা।
সালাউদ্দিন আহমেদ হেলাল ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
নুরনবী/এমবি





