ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে ওয়াইফাই নেটওয়ার্ক চালু করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম রেলওয়ে ওয়াইফাই নেটওয়ার্কের উদ্বোধন করেন।
সুবর্ণ এক্সপ্রেসে ওয়াইফাই নেটওয়ার্ক উদ্বোধন করেন পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মকবুল হোসেন।
উদ্বোধন করে তিনি বলেন, প্রথম ধাপে সুবর্ণ এক্সপ্রেসে ওয়াইফাই চালু করা হয়েছে। ক্রমান্বয়ে অন্যান্য ট্রেনেও এই সেবা চালুর চিন্তাভাবনা করা হচ্ছে। এ সময় চট্টগ্রাম রেলওয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এআই





