নাটোরের ৪টি থানার অফিসার ইন চার্জদের (ওসি) কর্মস্থল রদবদল করা হয়েছে। পুলিশের কাজের মান ও তাদের কর্ম গতিশীল রাখতে এ সিদ্ধান্ত নেয়া হয়।

রোববার দুপুর থেকে তাদের কর্মস্থলের দায়িত্বভার বুঝে নিতে নির্দেশ দেয়া হয়েছে।

নাটোরের পুলিশ সুপার বাসুদেব বনিক জানান, দায়িত্ব পালনে পুলিশের গতিশীলতা বজায় রাখতে নিয়মিত বদলির অংশ হিসেবে জেলার ৪টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের কর্মস্থল রদবদল করা হয়েছে।

তিনি আরও জানান, নাটোর সদর থানার অফিসার ইন চার্জ আসলাম উদ্দিনকে নলডাঙ্গায়, নলডাঙ্গা থানার অফিসার ইন চার্জ মনিরুল ইসলামকে বড়াইগ্রামে, বড়াইগ্রাম থানার অফিসার ইন চার্জ ইব্রাহিমকে গুরুদাসপুরে এবং গুরুদাসপুর থানার অফিসার ইন চার্জ ফরিদুর রহমান খানকে নাটোর সদর থানায় রদবদল করা হয়েছে।

ঢাকা, ১৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ