মানবতাবিরোধী অপরাদের দায়ে ফাঁসি হওয়া জামায়াতের সহকারি সেক্রেটারি কামারুজ্জামানের গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে রাজধানীর উত্তরাতে।

রোববার সকাল ৭টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তরা পশ্চিম থানার উদ্যোগে উত্তরা ৭ নং সেক্টর পার্কে গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

জানাজার নামাজে ইমামতি করেন থানা অর্থ সম্পাদক আবু ইফতি এবং নামাজ শেষে কামারুজ্জমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন থানা আমীর আবু ওমর। এ সময় থানা সেক্রেটারী আব্দুল্লাহ রেজাসহ স্থানীয় জনগন অংশগ্রহন করেন।

ইআর