দেশব্যাপী চলমান টানা হরতাল-অবরোধ সমর্থনে মিছিল ও রাস্তায় আগুন জ্বালিয়ে পিকেটিং করেছে ২০ দলীয় জোটের নেতাকর্মীরা।

বুধবার সকাল ৮টায় মুন্সীগঞ্জের মুক্তারপুর ব্রিজ এলাকা থেকে একটি মিছিল বের করে স্থানীয় বিএনপি ও জামায়াত-শিবির নেতাকর্মীরা। মিছিলটি তেলের পাম্পের পাশে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন শিবিরের জেলা সেক্রেটারি মু. শাহাদাত হুসাইন। এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপি, জামায়াত ও ছাত্রশিবিরের নেতারা।

এআর