মুন্সীগঞ্জ জেলার সিরাজদীখান উপজেলা জামায়াতের সাবেক আমীর আমির মোল্লাকে(৩৭) গ্রেফতার করেছে পুলিশ।
উপজেলার দানিয়াপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে বুধবার রাতে তাকে গ্রেফতার কর হয়।
সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান জানান, জামায়াতের সাবেক আমীরকে গ্রেফতার করা হয়েছে। আমির মোল্লা সম্প্রতি সিরাজদীখান উপজেলার কুচিয়ামোড়া এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কে বাসে ভাঙচুরের ঘটনায় সিরাজদীখান থানায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামী। তাকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
জেএ





