মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকার ধলেশ্বরীর নদীর থেকে অজ্ঞাতপরিচয় (৫০) এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে থেকে নদীর ফরাজীবাড়ী ঘাটের পানিতে পড়ে থাকা অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়।
মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মোশারফ হোসেন জানান, সকালে ফরাজীবাড়ী ঘাটের ধলেশ্বরী নদীর পানিতে মৃতদেহটি ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে।
মৃত নারীর নাম পরিচয় এবং মৃত্যুর কারণ শনাক্ত করা যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে। দুপুরে ময়নাতদন্তের জন্য মৃতদেহটি মুন্সীগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি জানান, অজ্ঞাতপরিচয় নারীর মৃতদেহটি ৮/১০ দিনের আগের। এ কারণে মৃতদেহটি পচন ধরায় শনাক্ত করা যাচ্ছে না।
জেইউ





