রংপুরের বদরগঞ্জে গোলজার হোসেন (৪৫) নামে জামায়াতের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৫জুন) দুপুরে পৌর শহরের পুরাতন বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি পৌর শহরের বালুয়াভাটা আদর্শপাড়ার আব্দুল গাফ্ফারের ছেলে।
বদরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) তৈয়ব আলি সরকার জানান, তিনি পুলিশের তালিকাভুক্ত জামায়াত নেতা। তার বিরুদ্ধে বদরগঞ্জ থানায় একাধিক অভিযোগ রয়েছে।
ওএফ





