সাতক্ষীরার চিংড়াখালীতে ভূমিহীনদের ওপর হামলায় অন্তত দু'জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো আনন্ত ১০ জন।

এ ঘটনায় অস্ত্র ও তিনটি বোমাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার ভোরে এঘটনা ঘটে।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ বিশ্বাস নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- কালিগঞ্জ উপজেলার কাশিবাটি গ্রামের ভূমিদস্যু আশরাফ মীর (৬০) ও তার সহযোগী একই এলাকার ইসহাক আলী (৪৮)।

সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আলী নূর খান বাবুল জানায়, বিগত ২০০৪ সাল থেকে কালিগঞ্জের বৈরাগিরচক-চিংড়িখালী ভূমিহীন পল্লির ৯’শ বিঘা সরকারি খাস জমিতে ৪৪৬টি ভূমিহীন পরিবার বসবাস করে আসছে।

সোমবার ভোরে কালিগঞ্জের কাজলা কাশিবাটি গ্রামের চিহ্নিত ভূমিদস্যু আশরাফ মীরের নেতৃত্বে ৫০/৬০ জন অস্ত্রধারী সন্ত্রাসী চিংড়িখালী ভূমিহীন পল্লি থেকে বসবাসকারীদের উচ্ছেদের লক্ষে আকস্মিক হামলা চালায়। এতে বাধা দিতে গিয়ে তাদের বোমায় আহত হন ফিরোজ, গফুর ও মনিসহ বেশ কয়েকজন। এছাড়া আরও কয়েকজন নিখোঁজ রয়েছে।

পল্লির বাসিন্দারা জানান, হামলাকারীরা কমপক্ষে ৪০টি বোমার বিস্ফোরণ ঘটায়। তারা গুলিও ছোড়ে । এতে পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা আশরাফ মীর, তার সহযোগী ইসহাক আলী ও আবু বকরকে অস্ত্র ও বোমাসহ ধরে ফেলে।

তাদেরকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। পুলিশ তাদের উদ্ধার করে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সকাল ১০ টার দিকে আশরাফ মীর ও ইসহাক আলী মারা যায়। আহত আবু বকরের অবস্থা আশংকাজনক।

এআই