পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এমএ হান্নান সোমবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে যোগদান করেছেন।

তিনি ১৯৮২ (বিশেষ) ব্যাচের একজন কর্মকর্তা।

তিনি তার চাকুরী জীবনে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের অতিরিক্ত সচিব, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান, গণপূর্ত মন্ত্রণালয় ও শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং দুর্নীতি দমন ব্যুরোর উপ-পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজকল্যাণ বিষয়ে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন।

প্রশাসনের এ দক্ষ কর্মকর্তা যুক্তরাজ্যের রিডিং ইউনিভার্সিটি থেকে ল্যান্ড ম্যানেজমেন্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন।

এমএ হান্নান মুন্সীগঞ্জ শহরের কোর্টগাঁও এলাকার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন।

ঢাকা, ১৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ