দিনাজপুরের বিরলে মা শরিফা বেওয়া (৭০)কে সাবল দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে ছেলে শরিফুল ইসলাম (৩৫)। এ ঘটনায় ঘাতক ছেলেকে আটক করেছে পুলিশ।

রোববার সকাল সোয়া ৬টায় বিরল উপজেলার ৪ নং শহরগ্রাম ইউপি’র বাসুদেবপুর ডাঙ্গিপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে।

ডবরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস চন্দ্র পন্ডিত ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বাড়ির পালা ছাগল বাইরে নেয়া-আনাকে কেন্দ্র করে সকালে মা শরিফা বেওয়া এর সঙ্গে ছেলে শরিফুল ইসলাম এর বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে ছেলে শরিফুল ঘরে রাখা সাবল দিয়ে বিছানায় শয্যাশায়ী মা শরিফাকে এলোপাতাড়ি মুখে ও মাথায় কোপাতে থাকে। ঘটনাস্থলে মা শরিফা নিহত হয়। এমনভাবে মুখে ও মাথায় কুপিয়েছে যে মৃত মায়ের চেহারা বিকৃত হয়েছে। চেনাই যাচ্ছে না তাকে।

মাকে হত্যার পর তার পা ধরে টেনে হিছড়ে বিছানা থেকে নামিয়ে বাইরে লাশ নিয়ে এসে চিৎকার করে শরিফুল প্রতিবেশীকে জানায়, “মাকে মেরে ফেলেছি, আপনারা কে কোথায় আছেন, তাকে কবর দেন”।এ ঘটনায় এলাকাবাসী ঘাতক ছেলে শরিফুলকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

এআই