পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা এলাকায় পানিতে ডুবে তোহা (০২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (০১ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। তোহা ওই এলাকার আব্দুর রহিম মাঝির কন্যা।

পারিবারিক সূত্র জানায়, দুপুরে বাড়ির পাশের পুকুর পাড়ে খেলা করছিল তোহা। এসময় পা পিছলে পুকুরের পানিতে পড়ে যায় সে।

পরে খোঁজাখুঁজির পর পরিবারের সদস্যরা তাকে পুকুর থেকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওএফ