দিনাজপুরের পার্বতীপুরে বালুবাহী ট্রাক্টর উল্টে মো. সোহেল রানা (২৭) নামে ট্রাক্টর হেলপারের মৃত্যু হয়েছে।

সোহেল রানা উপজেলার মধ্যপাড়া ভাদুরিয়া গ্রামের এরশাদ আলীর ছেলে।

মঙ্গলবার বিকাল ৩টায় উপজেলার বাজিতপুরের বালুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী আফসার উদ্দিন জানান, বালুবাহী ট্রাক্টর বাজিতপুর বালুপাড়া থেকে গ্রামের কাঁচা রাস্তায় নামার সময় উল্টে যায়। এ সময় ট্রাক্টরটি চাপা পড়ে সোহেল রানা নামে এক হেলপারের মৃত্যু হয়।

মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের সদস্য মেহেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পার্বতীপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মাহমুদুল আলম জানান, সড়ক দুর্ঘটনায় এক ট্রাক্টরের হেলপার নিহত হওয়ার সংবাদ তিনি জেনেছেন। লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

কেএইচ