রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে শহিদুল ইসলাম (৪০) নামের এক ব্যবসায়ীর তিন লাখ টাকা খোয়া যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

রোববার দুপুর ১টার দিকে এঘটনা ঘটে।

তিনি রাজধানীর মোহাম্মদপুর এলাকায় থাকেন। তার পিতার নাম তৈয়ব আলী।

তৈয়ব আলী জানান,শহিদুল ইসলাম মাদারীপুরে থেকে ব্যাকারীর ব্যবসা করে। রোববার ব্যবসায়ীক কাজের মালামাল কিনতে তিন লাখ টাকা নিয়ে ঢাকা আসছিল।

যাত্রাবাড়ী এলাকায় পৌছলে অজ্ঞান পার্টির সদস্যরা তাকে অচেতন করে তার সঙ্গে থাকা তিন লাখ টাকা নিয়ে যায়।

স্থানীয় লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

এমআর/এমকে