গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গীর মিলগেট এলাকায় একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার বেলা ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।

টঙ্গী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. সেলিম মিয়া জানান, মিল গেইট এলাকায় তুলার গুদামে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এমএনজে