সাভারে বাজার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে নকল জাতীয় পরিচয়পত্র, জন্মসনদ ও বিভিন্ন পরীক্ষায় পাসের সনদপত্র তৈরি, বিক্রি ও প্রতারণার অভিযোগে ৪ যুবককে আটক করেছে র্যাব- ৪।
সাভারের জাতীয় অন্ধকল্যান সংস্থা মার্কেট, সুগন্ধা সুপার মার্কেট ও মফিজ প্লাজায় অবস্থিত কম্পিউটার কম্পোজের দোকানগুলোতে অভিযান চালিয়ে বুধবার রাতে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- মো. জাহিদ হাসান (২৬), মো. আবুল কালাম (৩০), মীর কামরুজ্জামান (২৮) ও আলামিন (২৯)।
র্যাব- ৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) রওনক আলম জানান, বুধবার রাত ৯টার দিকে সাভার বাজার বাসষ্ট্যান্ডের বিভিন্ন বিপনি বিতানে অভিযান চালিয়ে ৪০টি ভুয়া জাতীয় পরিচয়পত্র, ১৫টি জাল জন্মসনদ, এসএসসি ও এইচএসসির জালসনদ ৩৭টি, ৩টি মনিটর, ৩টি সিপিউ, ৩টি স্ক্যানার, ৩টি প্রিন্টার ও ৩টি লেমিনেটিং মেশিন উদ্ধার করা হয়। এ সময় সুগন্ধা মার্কেট থেকে ২ জন ও মফিজ প্লাজা থেকে ১ জন, অন্ধকল্যান সংস্থা মার্কেট থেকে ১ জনকে আটক করা হয়েছে।
কেএইচ





