সিরাজগঞ্জ পৌরসভার রায়পুর এলাকায় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে।
এ ঘটনায় বুধবার সকাল পৌনে ১১টা থেকে সিরাজগঞ্জের সঙ্গে ঢাকা ও ঈশ্বরদীর রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জ রেলওয়ে স্টেশনের উর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) আবদুল মান্নান জানান, ট্রেনটি উদ্ধার করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
ঢাকা, ২৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর





