দুপুরে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের ঘুঘুদিয়া গ্রামে একটি বাড়ি থেকে পিংকী(২০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ।

নিহত পিংকী ঘুঘুদিয়া গ্রামের বাসিন্দা তপন মিয়ার স্ত্রী।

পুলিশ জানায়, দুপুরে তপন মিয়ার বাড়িতে একটি বদ্ধঘরে পিংকীকে ফাঁস নিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান প্রতিবেশীরা। এ সময় আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে তারা।

ময়নাতদন্তের জন্য পিংকীর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তপন মিয়াকে আটক করা হয়েছে বলেও জানায় পুলিশ।

এসএম