রাজধানীর গুলশান-২ এর হলি আর্টিজেন রেস্টুরেন্টে জিম্মি উদ্ধার অভিযানের বিষয়ে শনিবার (০২ জুলাই) ব্রিফিং করবে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
দুপুর ১ টায় ব্রিফিং করা হবে বলে আইএসপিআর-এর পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, হলি আর্টিজেন রেস্টুরেন্টে জিম্মি উদ্ধার অভিযানের প্রেস ব্রিফিং ঢাকা সেনানিবাসের সেনাসদরে দুপুর ১ টায় অনুষ্ঠিত হবে। এর আগে আইএসপিআর জানিয়েছিল ব্রিফিং ৩টায় করা হবে। সময় পরিবর্তন করে দুপুর ১ টায় ব্রিফিংয়ের সময় নির্ধারণ করা হয়েছে।
এর আগে সকালে কমান্ডো অভিযান চালিয়ে টানা ১১ ঘণ্টা জিম্মি অবস্থা থেকে ১৩জনকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধার করা হয়েছে আরও পাঁচজনের মরদেহ।
এমই/ইআর





