বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের (শেবাচিম) ইন্টার্ন চিকিৎসকরা ভাতা বৃদ্ধির দাবিতে অবস্থান ধর্মঘট করেছেন।

শেবাচিম হাসপাতাল চত্বরে রবিবার সকাল ১০টায় শুরু হওয়া এ কর্মসূচি দুপুর ১টা পর্যন্ত চলে।

কর্মসূচির উদ্যোক্তা মোছাদ্দেক হোসেন বলেন, ‘১০ হাজার টাকা ভাতা নির্ধারণ করা হয়েছিল অর্ধযুগ আগে। এর মধ্যে জীবনযাত্রার ব্যয় দ্বিগুণ হলেও তাদের ভাতা বাড়ানো হয়নি।

সামনে নতুন পে-স্কেল কার্যকর হলে ইন্টার্ন চিকিৎসকদের অবস্থা আরও সঙ্কটাপন্ন হবে। তাই ভাতা বৃদ্ধির দাবিতে কর্তৃপক্ষ বরাবর দরখাস্ত বা স্মারকলিপি দিয়েও কোনো ফল হয়নি। এ কারণে আমরা এই অবস্থান কর্মসূচি পালন করছি।’

তিনি আরও বলেন, ‘এর পরও ভাতা বাড়ানো না হলে ধর্মঘটের ন্যায় কর্মসূচি দেওয়া হবে।’

এ সময় আরও বক্তব্য রাখেন- কর্মসূচির উদ্যোক্তা আব্দুর রহমান, মো. আসিফ উদ্দিন খান প্রমুখ।

এমকে