রাজধানীতে বিপুল পরিমান ভেজাল ও মানহীন ওষুধ জব্দ করেছে র‍্যাব। মঙ্গলবার দুপুরে মোহাম্মদপুর থানার বছিলা গার্ডেন সিটি এলাকায় ভ্রাম্মমান আদালত অভিযান চালিয়ে এ ওষুধ জব্দ করা হয়। এ সময় ইগো ফার্মা লিঃ নামের ওষুধ কারখানার মালিক শহীদ পারভেজ (৪০) কে আটক করে র‍্যাব।

র‌্যাব সদর দপ্তরের গণমাধ্যম শাখার সহকারি পরিচালক মাকসুদুল আলম টাইম নিউজ বিডিকে বলেন, কারখানাটিতে কোন ফার্মাসিষ্ট, ক্যামিষ্ট ও ল্যাব ছিলো না। দীর্ঘ ৪ বছর ধরে নোংরা পরিবেশে কয়েকজন অদক্ষ শ্রমিক ভেজাল ওষুধ তৈরী করে আসছিলো।

নির্বাহি ম্যাজিস্ট্রেট প্রতিষ্ঠানের মালিককে দুই লক্ষ টাকা জরিমানা, জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদন্ড দিয়েছেন।

 

এ সময় কারখানার গোডাউন হতে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা সমমূল্যের ভেজাল ও মানহীন ওষুধ জব্দ করে ধ্বংস করা হয়।

এমআর/এএইচ