ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডায়রিয়া রোগের চিকিৎসা করতে এসে ৭ তলা থেকে লাফিয়ে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম সোবহান (২০)।
চাঁদপুর সদরের উলকীল শাহারার্থী গ্রামের বাসিন্দা সোবহান ২৩ আগস্ট থেকে ঢাকা মেডিকেলে মেডিসিন বিভাগে ৭০১ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিলেন। হঠ্যাৎ করেই আজ শুক্রবার ভোর ৫ টার দিকে ঢামেক ভবনের ৭ তলা থেকে পড়ে গিয়ে মারা যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এসআই বাচ্চু জানান, তাৎক্ষণিকভাবে শাহবাগ থানা পুলিশ সোবাহানকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে তার লাশ ময়না তদন্তের জন্য মেডিকেল কলেজের মর্গে রাখা হয়। তার এই মৃত্যু আত্মহত্যা না খুন তা এখনো নিশ্চিত হয় নি।
এমবিএইচ





