চট্রগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পাশে মঙ্গলবার দুপুরে সড়ক দূর্ঘটনায় মো. আরাফাত (১০) নামে এক শিশু নিহত হয়েছে।
আরাফাত পূর্ব কলাউজানের মিয়াজি পাড়া এলাকার মাহাবুবুর রহমানের পুত্র। এ ঘটনায় পুলিশ উজিরভিটা এলাকার মৃত খায়ের আহমদের পুত্র গাড়ি চালক আবুল কালামকে (৪০) আটক করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মোহাম্মদ আরাফাত কানুরাম বাজারে কুলিং কর্ণারে চাকরি করে। দোকানের মালিকের জন্য দুপুরে ভাত আনতে যাওয়ার সময় দ্রুতগামী একটি মিনি ট্রাকের চাপায় ঘটনাস্থলে সে নিহত হয়।
খবর পেয়ে লোহাগাড়া থানার এএসআই মোহাম্মদ ফারুক ঘটনাস্থলে গিয়ে চালককে আটকসহ গাড়ি থানা হেফাজতে নিয়ে আসেন।
এআই





