নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের লক্ষনপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষ সন্ত্রাসীরা মৃত আব্দুল গফুরের ছেলে মহিউদ্দিন (৩৫) কে লাঠি দিয়ে পিটিয়ে খুন করেছে।

শনিবার সকাল সাড়ে ১১ টায় মহিউদ্দিনের ভাই ব্যবসায়ী আবুল বাশার নিজ বাড়িতে পাকা বসত ভবন নির্মান করতে গেলে বাধা দিয়ে একই বাড়ির আবু মিয়ার ছেলে মিলন, মোহাম্মদ আলীর ছেলে মন্নান ও গোফরান ক্ষিপ্ত হয়ে মহিউদ্দিনের মাথায় লাঠি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলে মারা যায়।

এদিকে বেগমগঞ্জ থানার ওসি আইনুল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লাঠির আঘাতে মহিউদ্দিন মারা যায়।

এসএইচ