চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ট্রাকের চাপায় মুসলিমা খাতুন (১১) নামে এক শিশু নিহত হয়েছে।
শনিবার সকাল ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে শাহবাজপুর ইউনিয়নের পারদিলালুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু মুসলিমা ওই গ্রামের আবদুল্লাহের মেয়ে ও শাহবাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী।
এলাকাবাসী জানান, সকালে শিশুটি রাস্তা পার হওয়ার সময় সোনামসজিদগামী একটি ট্রাক শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সবুর খান জানান, স্থানীয়দের সহায়তায় পুলিশ ট্রাকটি আটক করেছে।
ঢাকা, ৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





