টাঙ্গাইলে তাঁত শ্রমিকরে গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ১ জুলাই শনিবার দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া ইউনিয়নের উত্তর চর হুগড়া গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহতের নাম রুবেল (২০)। সে চর হুগড়া গ্রামের দুখু মিয়ার ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, রুবেল গত ২৮জুন বুধবার রাতের খাবার শেষে স্থানীয় একটি ক্লাবে ক্যারাম খেলতে যায়। পরে সে আর বাড়ি ফিরে আসেনি। তাকে অনেক খোঁজ করেও কোন সন্ধান পাইনি তার পরিবার। শনিবার সকালে স্থানীয়রা চর হুগড়া রাস্তার পাশে মাটিতে চাপা অবস্থায় একজনের পা দেখতে পায়। এ ঘটনা জানাজানি হলে নিহতের মা এসে ছেলের লাশ শনাক্ত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

টাঙ্গাইল থানার পরিদর্শক (তদন্ত) সালাউদ্দিন জানান, লাশের গলা এবং শরীরের বিভিন্ন অংশে কাটা রয়েছে। পুর্ব শত্র“তার জের ধরে এ হত্যাকান্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আবু কাওছার/জারিফ