ঝিনাইদহের মহেশপুর উপজেলায় কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত ব্যক্তির নাম নুরু ডাকাত।

গতকাল বুধবার দিবাগত রাত ২টার দিকে মহেশপুর-জীবননগর সড়কের পুরন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে।

মহেশপুর থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, রাতে সড়কে গাছ ফেলে ডাকাতি করা হচ্ছে , এমন খবর পেয়ে পুলিশের দুটি দল সেখানে যায়। ডাকাতরা পুলিশ লক্ষ্য করে গুলি ছোড়ে এবং পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় গুলিবিদ্ধ হয়ে নুরু ডাকাত ঘটনাস্থলে নিহত হন।

এসআই কামাল আরো জানান, ঘটনাস্থলে একটি গুলি ভর্তি শাটার গানসহ দুটি হাতবোমা, গাছ কাটা করাত পাওয়া গেছে।

জেড