দিনাজপুরে পার্বতিপুর উপজেলার নতুন বাজার শহীদ মিনারের পাশে রজনি গন্ধা নামক একটি আবাসিক হোটেল থেকে এক ব্যক্তির জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার মধ্যরাতে মোহাম্মদ আলী (৪৪) নামে ওই ব্যবসায়ীকে দুর্বৃত্তরা জবাই করে ফেলে রেখে যায় বলে পুলিশের ধারণা।
হোটেলের ম্যানেজার রফিকুল ইসলাম জানান, আনুমানিক রাত ১টার সময় তিনি গোঙরানির শব্দ শুনে এগিয়ে গেলে মোহাম্মদ আলীকে জবাই করা অবস্থায় দেখতে পান। এসময় তিনি বিষয়টি স্থানীয় পুলিশকে জানান।
পুলিশ জানায়, নিহত মোহাম্মদ আলী একটি বলপেন কোম্পানির এজেন্ট হিসেবে কাজ করতেন এবং ভূয়া বিজ্ঞাপন নিয়োগ দিয়ে অনেকের মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন। নিহত ব্যক্তির কাছে অনেকেই প্রতারিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
যারা ঘটনাটি ঘটিয়েছে তারা প্রতারিত হওয়া ব্যক্তি ছিলো বলে পুলিশের ধারণা। হোটেল কতৃপক্ষ জানান, মোহাম্মদ আলী গত ১৮ মার্চ থেকে এখানে অবস্থান করছেন।
পার্বতিপুর মডেল থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, কয়েকজন ব্যক্তি এর আগে প্রতারনার বিষয়টি থানা ও পুলিশকে জানিয়েছিলো। তবে ঘটনায় জরিত থাকার অভিযোগে পুলিশ ৩ জনকে আটক করেছেন।
এআর





