কুষ্টিয়ার মিরপুরে পানিতে ডুবে বাবলী নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার বিকেলে মিরপুর পৌরসভার ৭নং ওয়ার্ড নওপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। বাবলী পৌরসভার ৭নং ওয়ার্ড নওপাড়া মহল্লার বাবলার মেয়ে।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, সোমবার বিকেলে পরিবারের অগোচরে বাবলী বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এমবি





