বাংলাদেশ রেলওয়ের অব্যবহৃত ১২ হাজার ৯৬০ দশমিক ৪১ একর ভূমিতে ফাইফ স্টার হোটেল ও কাম বাণিজ্যিক ভবন নির্মাণ করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক।
রোববার সকালে জাতীয় সংসদে মো. ইসরাফিল আলমের পক্ষে হুইপ শহিদুজ্জামান সরকার উত্থাপিত তারকা চিহ্নিত প্রশ্ন জবাবে মন্ত্রী এ সব কথা বলেন।
তিনি বলেন, যে সব রেলভূমি অব্যবহৃত রয়েছে এবং ভবিষ্যতে রেলওয়ের সম্প্রসারণ ও উন্নয়ন কর্মকাণ্ডে প্রয়োজন হবে না, সে সব রেলভূমিতে পিপিপি’র (পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ) আওতায় পাঁচ তারকা হোটেল কাম বাণিজ্যিক ভবন, মোটেল, মেডিকেল কলেজ, হাসপাতাল এবং বহুতল শপিংমল ইত্যাদি নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে।





