শিশু-কিশোর শিক্ষার্থীদের বিনোদন ও মনন বিকাশের লক্ষে গাইবান্ধার গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে সুন্দরগঞ্জ উপজেলার ৩৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাদ্যযন্ত্র বিতরণ করা হয়েছে।

রোববার বিকালে এ উপলক্ষ্যে এক আলোচনা সভা গণউন্নয়ন কেন্দ্রের সভা কক্ষে অনুষ্ঠিত হয়।

মোছা. নাছরিন সুলতানার সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী শিক্ষা অফিসার খাইরুল ইসলাম, প্রকল্প ব্যবস্থাপক মঞ্জুরুল ইসলাম, শাখা ব্যবস্থাপক নাছিমা বেগম ও প্রধান শিক্ষক রফিকুল ইসলাম প্রমূখ।

আলোচনা শেষে ৩৬ বিদ্যালয়ের প্রতিটিতে ৩টি করে বাদ্যযন্ত্র বিতরণ করা হয়।

এমকে