বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থার (বিটিআরসি) নতুন চেয়ারম্যান হলেন মো. জহরুল হক। এর আগে তিনি বিটিআরসি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন।

আজ (৩০ জানুয়ারি) বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা তাকে চেয়ারম্যান পদে নিয়োগ প্রদান করে প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, বিটিআরসির কমিশনার পদে চুক্তিভিত্তিক নিযুক্ত কর্মকর্তা মো. জহুরুল হক’কে বাংলাদেশ টেলিযোগাযোগ আইন অনুযায়ী যোগদানের তারিখ হতে তার বয়স ৬৫ বছর অর্থ্যাৎ ২০২০ সালের ৪ ডিসেম্বর পর্যন্ত বিটিআরসি’র চেয়ারম্যান পদে নিয়োগ করা হলো।

এর আগে গত বছর ১৩ মে জহুরুল হক টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান।

তিনি সাবেক চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদের স্থলাভিষিক্ত হন।

এমবি