রাজধানীর রায়ের বাজারে সাদেক খান রোডে বাড়ির ছাদ থেকে পড়ে মনির শেখ (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি পেশায় গাড়ি চালক বলে জানা গেছে।
নিহতের গ্রামের বাড়ি গোপালগঞ্জে। বাবার নাম কবির শেষ।
উক্ত এলাকার বাসিন্দা মইজ উদ্দিন জানান, বুধবার দিনগত রাত ৪টার দিকে মোবাইল ফোনে কথা বলতে বলতে অসাবধানতাবশত দ্বিতীয় তলার ছাদ থেকে পড়ে যান মনির শেখ। নিচে বৈদ্যুতিক তার থাকায় ইলেকট্রিক শকও পান তিনি।
দ্রুত তাকে (মনির শেখ) উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মনির শেখ বিবাহিত এবং দুই সন্তানের বাবা বলে জানিয়েছেন বোন আসমা।
ঢাকা, ১৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





