নোয়াখালীর কোম্পানীগঞ্জে একটি খাল থেকে অজ্ঞাতপরিচয় (২৮) যুবকের গলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গোস্তর খাল থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, রাতে স্থানীয় লোকজন মৌলভী বাজার সংলগ্ন আবুল হাসেম মিয়ার বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় গোস্তর খালে একটি মৃতদেহ ভাসতে দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান সাজিদ জানান, ধারণা করা হচ্ছে, পার্শ্ববর্তী নদী থেকে মৃতদেহটি খালে ভেসে এসেছে। তবে মৃতদেহটি অর্ধগলিত হওয়ায় তা সনাক্ত করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এআই





