চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পানিতে ডুবে মুন্নি (১২) ও রোজি (১২) নামে ২ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার ফুলতলা গ্রামের একটি পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
মুন্নি সত্রাজিতপুর ইউনিয়নের ফুলতলা গ্রামের মাসুদ রানার মেয়ে। রোজি একই এলাকার মেহেদী হাসানের মেয়ে।
এলাকাবাসী জানান, শুক্রবার দুপুর ১টার দিকে দুই বান্ধবী মুন্নি ও রোজি বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে। এ সময় মুন্নি পুকুরের পানিতে তলিয়ে যেতে আরম্ভ করলে রোজি তাকে উদ্ধারের চেষ্টা করে। এতে ২ বান্ধবী পানিতে ডুবে যায়।
ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে। কিন্তু তার আগেই দুই শিশুর মৃত্যু হয় বলে জানায় স্থানীয়রা।
ঢাকা, ১১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





