দিনাজপুরের খানসামা উপজেলায় ৩ জন জুয়াড়িকে ৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৪ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ডাঙ্গারহাটের পার্শ্ববর্তী এক ভুট্টার ক্ষেতে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় হাতেনাতে দণ্ডপ্রাপ্তদের আটক করে খানসামা থানার এএসআই নূর ইসলামের নেতৃত্বে পুলিশের একটি ফোর্স।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিট্রেট মো: সাজেবুর রহমানের ভ্রাম্যমাণ আদালতে তাদেরকে হাজির করা হলে বিচারক তাদের প্রত্যেকে ৫ দিনের করে কারাদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলো খানসামা উপজেলার আরাজী জুগির গোপা গ্রামের আমজাদ হোসেনের পুত্র আব্দুল কুদ্দুস (৩৬), একই গ্রামের আব্দুল গফুরের পুত্র ওহেদুল ইসলাম (৪৬) ও খামারপাড়া গ্রামের শ্রী অমিভিকা শর্মার পুত্র শ্রী দক্ষ শর্মা (৩৭)।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খানসামা থানার এএসআই নূর ইসলাম।
এমআইএস





