ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি ইউনিয়নের লেশিয়ারা গ্রামের জমি থেকে রহমত উল্লাহ (১৩) নামে এক মাদ্রাসা ছাত্রের হাত-পা বাঁধা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহত রহমত উল্লাহ লেশিয়ারা গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে ও লেশিয়ারা মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র।
নিহতের বড় ভাই বাবুল মিয়া জানান, রহমত উল্লাহ পাঁচ এপ্রিল (রোববার) বিকেলে নিখোঁজ হয়। এরপর থেকে তার আর কোন সন্ধ্যান পাওয়া যায়নি। সোমবার সকালে ধান খেতে তার মৃতদেহ পাওয়া যায়।
তিনি আরো বলেন, রহমত উল্লাহর কোন শত্রু আছে বলে আমাদের জানা নেই।
মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, রহমত উল্লাহকে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
ইআর





